২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা জাহাঙ্গীর আলমকে বে-আইনী ভাবে গ্রেপ্তার বা হয়রাণি করা যাবে না: সরকারকে হাইকোর্টের নির্দেশ

কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারকে বে-আইনী ভাবে গ্রেপ্তার বা হয়রাণি করা যাবেনা বলে হাইকোর্ট সোমবার সরকারের উপর নির্দেশ জারি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আবদুল মতিন খশরু অ্যান্ড অ্যাসোসিয়টস এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ জাহাঙ্গীর আলম সরকারের দায়ের করা এক রীট পিটিশনের ভিত্তিতে এ নির্দেশ দেন। এতে বলা হয়, পিটিশনারকে আইনগত কর্তৃত্ব ছাড়া গ্রেপ্তার বা হয়রাণি করা যাবে না।

সম্প্রতি আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে অনুষ্ঠিত লং মার্চ কর্মসূচীর পর থেকে পিটিশনার জাহাঙ্গীর আলম সরকারকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। অযথা হয়রানী ও গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাহাঙ্গীর আলম হাইকোর্টের শরণাপন্ন হলে হাইকোর্ট উল্লেখিত আদেশ প্রদান করেন।

আবেদনকারীর পক্ষে রিট পিটিশনের শুনানী পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং তাকে সহায়তা করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডঃ শফিউল বশর ভান্ডারী।