২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর রহস্যজনক: বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি) এর প্রধান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. বদরুজ্জোদা চৌধুরী রোববার বলেছেন প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর রহস্যজনক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:59 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ যেসময় সংসদে যোগদান করতে যাচ্ছে, ঠিক সেসময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাকিস্তান সফরে গিয়েছেন। প্রধানমন্ত্রী বিরোধী দলকে ভয় পান বলেই, তাদের মুখোমুখি হতে চান না। জনগণ অবিলম্বে সরকারের এসকল ব্যর্থতা উপলব্ধি করবে।

জাতীয় প্রেসক্লাবে ঈদ পূর্নমিলনী এবং বিডিবির ঢাকা মহানগর শাখার থানা ইউনিটগুলোর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক চৌধুরী বলেন, দেশ পরিচালনা করতে বর্তমান সরকার সম্পূর্নভাবে ব্যর্থ।

এমনকি অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে সরকার চট্রগ্রাম থেকে দেশের উত্তরাঞ্চলে জ্বালানি ও তেল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

বিকল্প ধারার সভাপতি বলেন, ইতিমধ্যে ১৬টি থানা কমিটি গঠন করা হয়েছে এবং সারাদেশের থানা কমিটিগুলো পর্যায়ক্রমে গঠন করা হবে।

বিকল্প ধারা ঢাকা মহানগর শাখার আহ্বায়ক মেজর জেনারেল (অবঃ) এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিকল্প ধারা সাধারণ সম্পাদক মেজর জেনারেল (অবঃ) এম এ মান্নান ও সাংগঠনিক সম্পাদক মাহী বি চৌধুরী এমপি।