২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফের সংজ্ঞা ফিরেছে, অবস্থা উন্নতির দিকে

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা জেলার আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক মেয়র মোহাম্মদ হানিফের সংজ্ঞা ফিরেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। হাসপাতালের শয্যায় যখন তার চোখ খুললো তখন তার চোখ দিয়ে গড়িয়ে পানি পড়িছিলো, জানান দলের একজন।

তিনি অনুভূতি ফিরে পেয়েছেন এবং শরীর নড়াচড়া করতে পারছেন। তাকে পাইপের সাহায্যে তরল খাবার খাওয়ানো হচ্ছে। তার কিডনীও ঠিকমতো কাজ করছে এবং সেকারণে তার শরীরের অবস্থাও উন্নতির দিকে।

গত বুধবার ১৪ দলের জনসভায় বক্তৃতার সময় হঠাৎ গুরুতর হার্ট অ্যাটাকে সংজ্ঞা হারিয়ে ফেললে উন্নত চিকিৎসার জন্য একটি এয়ার এ্যাম্বুলেন্স তাকে নিয়ে শুক্রবার রাত ৯টায় ব্যাংককে পৌঁছায়।

এর আগে বামরুনগ্রাদ হাসপাতালের তিন সদস্যের একটি চিকিৎসক দল শুক্রবার বিকাল ৪টায় ওই এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকা আসে।

সাবেক মেয়রকে বিকাল ৫টায় এ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টে নেয়া হয়। ব্যাংককের উদ্দেশ্যে বিকাল সাড়ে ৫টায় এয়ার এ্যাম্বুলেন্সে করে হানিফকেসহ চিকিৎসক দল রওয়ানা হয়। মেয়রের ছেলে সৈয়দ খোকন এবং তার একজন ঘনিষ্ট আত্মীয় তার সঙ্গে রয়েছে।

মোহাম্মদ হানিফ বুধবার রাজধানীতে ১৪ দলের যৌথ সভায় বক্তৃতা দেওয়ার সময় গুরুতর হার্ট এ্যাটাক করলে তাৎক্ষণিকভাবে তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বারডেমের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস চালানোর পর সাবেক এই মেয়রকে ব্যাংকক পাঠানো হয়।