২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদীয়া মুসলিম জামাতের বার্ষিক জলসা শেষ: ধর্মের নামে অধর্ম প্রতিহত করার আহ্বান

আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের ৮২তম প্রতিষ্ঠাবর্ষিকী রোববার ঢাকার বকশিবাজারের কেন্দ্রীয় আহমদীয়া কমপ্লেক্সে শেষ হয়েছে। তিনদিনব্যাপী বার্ষিক জলসার সমাপ্তি অধিবেশনে ধর্মের নামে অধর্ম প্রতিহত করার আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এতে বলা হয়, সংকটময় বিশ্বে আল্লাহ ও রাসুলের (স.) নির্দেশিত পথ অনুসরণকেই মুসলমানদের মধ্যকার অনৈক্য ও বিভেদ মিমাংসার একমাত্র উপায়।

সমাপনী অনুষ্ঠানে সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, বিশ্ব মুসলিম জামাতের খলিফা মির্যা মাসরূর আহমেদের প্রতিনিধি মাও. ফিরোজ আলম এবং ন্যাশনাল আমীর মোবাশ্বের-উর-রহমান উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিন শনিবার বিকালে সুশীল সমাজের অংশগ্রহণে আয়োজন করা হয় আলোচনা সভার। আহমদীয়া মুসলিম জামাতের ঢাকা মহানগরের আমীর আফজাল আহমেদ খাদেম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ (ইনু) নেতা মঈনুদ্দীন খান বাদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক সাইফুল ইসলাম প্রমুখ।

জলসার প্রথমদিন শুক্রবার মহানবী হযরত মোহাম্মদের (স.) মর্যাদার অবমাননাকারীদের সম্মিলিতভাবে প্রতিরোধ, মহানবীর (স.) সর্বোচ্চ মর্যাদাকে বিশ্বব্যাপী তুলে ধরা এবং অহিংস পন্থায় ইসলামী সৌন্দর্য প্রচারের আহ্বান করা হয়।