কানসাট আন্দোলনের সাথে ড. কামাল ও বি. চৌধুরীর একাত্মতা প্রকাশ
জাতীয় ঐক্য মঞ্চের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন এবং বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী কানসাট আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।
রোববার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পরিদর্শন কালে তারা একাত্মতার ঘোষণা দেন।
দুই শীর্ষ নেতা পল্লী বিদ্যুৎ সংগ্রামের আহ্বায়ক গোলাম রাব্বানীর বাসায় গিয়ে তার সাথে দেখা করেন এবং সেখানে আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। এসময় তারা ।
সভায় ড. কামাল কানসাটে পুলিশের গুলিতে দুই দফায় নয় জন নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও এর সাথে জড়িতদের সংবিধান অনুযায়ী বিচারের দাবি জানান। এছাড়া অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বিদ্যুতের দাবিতে জনতার আন্দোলনকে সফল হিসেবে উল্লেখ করে বলেন, কানসাট এখন ন্যায় সংগত আন্দোলনের তীর্থ স্থানে পরিণত হয়েছে।
পরে তারা জেলা আইনজীবি সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
