২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্যর জীবনাবসান

আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক সাংসদ ও ভাষা সৈনিক ইমামউদ্দিন আহমেদ রোববার ভোরে ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যূবরণ করেছেন। তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 02:31 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয় -স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সংসদের বিরোধী দলীয় নেতা ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সর্বস্তরের জনগণ মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ফরিদপুরে ইমামউদ্দিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। জেলা আওয়ামী লীগের এক সভায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ইমামউদ্দিন আহমেদের মৃত্যুতে ফরিদপুরের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করে।

গত ৮ ফেব্রুয়ারি ফরিদপুরে এক সড়ক দূর্ঘটনায় ইমামউদ্দিন আহমেদ গুরুতর আহত হন। প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরে হেলিকপ্টারে করে ঢাকা শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।