বি চৌধুরী ও ড. কামাল হোসেন রোববার কানসাট আসছেন
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুজ্জোদা চৌধুরী এবং জাতীয় ঐক্য মঞ্চ আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রোববার চাঁপাইনবানগঞ্জের কানাসাটে গুলিবর্ষণের ঘটনাস্থল পরিদর্শনে আসছেন।
ড. কামাল হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের আন্দোলনে নেতৃত্বদানকারী গোলাম রাব্বানীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনকারীদের মিছিলে পুলিশের গুলিবর্ষণে ৮ ব্যক্তি নিহত হয়।
