২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে ৪ দিনব্যাপী বার্ষিক ওরস শুরু

ফরিদপুরের সদরপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে শনিবার দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে চার দিনব্যাপী বার্ষিক ওরস শরীফ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আখেরি মোনাজাতের মাধ্যমে ১৪ ফেব্রুয়ারি ওরস শেষ হবে।

ফরিদপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, এবারের ওরসে দেশ বিদেশ থেকে কয়েক লাখ ভক্ত, আশেকান ও জাকেরানরা অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

দেশের প্রতিটি জেলা ছাড়াও কুয়েত, কানাডা, আমেরিকা ও পাকিস্তান থেকে বড় কয়েকটি কাফেলা দলের আগমন নিশ্চিত হওয়ার কথাও তিনি জানান।

এবারের ওরস শরীফে দেড় লাখ গরু, ৫০ হাজার ছাগল, সাতটি উট, চারটি হরিন ও চারটি বনগরু নিয়ে জাকেরানরা আসবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ওরস উপলক্ষে ১৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং পুলিশ ও আনসারসহ ১৫ হাজার স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলে জাকের মঞ্জিল সূত্র জানায়।