আ.লীগ সংসদীয় দলের সভা রোববার
আওয়ামী লীগ সংসদীয় দলের (এএলপিপি) গুরুত্বপূর্ণ এক সভা রোববার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
সংসদ ভবনে বিরোধী দলের সভা কক্ষে অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এএলপিপি সম্পাদক এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি শনিবার এক বিবৃতিতে দলের সকল সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
