শেখ হাসিনার সঙ্গে শ্রীলংকান স্পিকারের সাক্ষাত
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার ডব্লিউজেএম লোকুবান্দারা এমপি শুক্রবার সৌজন্য সাক্ষাত করেছেন।
ধানমণ্ডির সুধাসদনে তাদের মধ্যে অনুষ্ঠিত প্রায় এক ঘন্টার বৈঠকে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সভা সূত্র জানায়। এসময় দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন তারা।
আগামী মার্চ মাসে শ্রীলংকায় অনুষ্ঠেয় স্পিকার ও সাংসদদের আঞ্চলিক সম্মেলনের প্রস্তুতির বিষয়েও তারা আলোচনা করেন। শ্রীলংকার স্পিকার ওই সম্মেলনে বিরোধী দলের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করার জন্য শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
