২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ হানিফ মারাত্মক অসুস্থ, বারডেমের সিসিইউতে চিকিৎসা চলছে

ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফকে মারাত্মক অসুস্থ অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বুধবার বিকেলে নগরীর মুক্তাঙ্গনে ১৪ দলের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

সংবাদ পেয়ে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। তারা চিকিৎসকদের কাছে মোহাম্মদ হানিফের অবস্থা জানতে চান এবং আশু আরোগ্য কামনা করেন।