ডেনমার্কসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে মহানবীর কার্টুন প্রকাশ নিয়ে সোমবার সংসদে সাধারণ আলোচনা
ডেনমার্কসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের সংবাদপত্রে মহানবী (সঃ) এর কাটুর্ন প্রকাশ নিয়ে সোমবার জাতীয় সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
রোববার বিষয়টি নিয়ে সংসদে প্রায় একঘন্টা অনির্ধারিত আলোচনা শেষে ডেপুটি স্পিকার এ সিধান্ত জানান।
ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকির সভাপতিত্বে রোববার সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বে বিএনপি’র সাংসদ আব্দুল আলিম পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উপস্থাপন করেন।
তিনি এ বিষয়ে পরাষ্ট্রমন্ত্রীর গৃহিত পদক্ষেপ সস্পর্কে জানতে চেয়ে সাধারণ আলোচনা ও নিন্দা প্রস্তাব গ্রহনের দাবি জানান।
পরে তাকে সমর্থন করে বক্তব্য রাখেন বিএনপি’র সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, নুরুল ইসলাম মনি, জামাতের আব্দুস সোবহান ও শাহ রুহুল কুদ্দুস এবং জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গা।
এদের মধ্যে নুরুল ইসলাম মনি সংসদকে জানান, তিনি সংসদে সাধারণ আলোচনার জন্য ১৪৭ বিধিতে একটি নোটিশ দিয়েছেন।
তিনি নোটিশটি গ্রহণ করে সাধারণ অলোচনা, নিন্দা প্রস্তাব উপস্থাপন ও পরাষ্ট্র মন্ত্রাণলয়ের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়ায় প্রতিবাদ ও ধিক্কার জানানোর আহবান জানান।
সদস্যদের আলোচনা শেষে পরাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সংসদে একটি বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, গত বছর নভেম্বর মাসে কার্টুনটি প্রকাশের পর পররাষ্ট্রমন্ত্রাণলয় বাংলাদেশস্থ ডেনিশ দূতাবাসের মাধ্যমে ডেনমার্কের প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছে। একই সাথে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে বলা হয়েছে। বিষয়টি জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং ওআইসিকে জানানো হয়েছে।
তিনি এ ধরনের ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বলেন, এতে মুসলিম বিশ্বাসকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এঘটনার মাধ্যমে মুসলিম জনগোষ্ঠির মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তার দায়িত্ব ডেনমার্ক সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোকে বহন করতে হবে। এঘটনার জন্য তাদেরকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চইতে হবে।
ডেপুটি স্পিকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংসদ নেতার সিদ্ধান্ত প্রয়োজন জানালে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধূরী প্রধানমন্ত্রীর সম্মতির কথা সংসদকে জানান। তিনি এবিষয়ে সোমবার আলোচনার উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানান।
তিনি আরো জানন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সোমবার সংসদে যোগ দিতে পারে। তাই এ আলোচনায় যেনো তারাও যোগ দিতে পােেরন সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় ডেপুটি স্পিকার বিষয়টি নিয়ে সোমবার আলোচনা ও নিন্দা প্রস্তাব গ্রহনের সিদ্ধান্ত সংসদকে জানান।
তবে আলোচনা কত সময়ের হবে তা নিয়ে ডেপুটি স্পিকার প্রশ্ন তুললে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও চীফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন আলোচনা করেন।
