২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারিড টেলিকমকে ফ্রিকোয়েন্সি না দিতে হাইকোর্টের নির্দেশ

উন্নত প্রযুক্তির নৌ টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে আবুধাবি ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি ধাবি গ্রুপের ওয়ারিড টেলিকম লিমিটেডকে (ডব্লিইটিএল) ফ্রিকোয়েন্সি প্রদান না করতে সরকারের প্রতি আদেশ জারি করেছেন হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিডেটের (বিটিএল) দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ জারি করে।

২০০৫ সালের ১৬ নভেম্বরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ উন্নত প্রযুক্তির নৌ টেলিযোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে অন্য কোনও কোম্পানিকে অনুমতি দেওয়ার আগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিডেটের দায়ের করা মামলার বিষয়টি বিবেচনায় রাখার জন্য সরকার ও  বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) প্রতি আদেশ জারি করে।

বিটিএল’র আবেদনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসি’র চেয়ারম্যানকে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে বিটিআরসি’র স্পেকট্রাম ব্যবস্থাপনা কমিটি ২৫ জানুয়ারি এক বৈঠকে ডব্লিউটিএল'কে ফ্রিকোয়েন্সি প্রদানের সিদ্ধান্ত নেয়।

বিটিএল’র মহাপরিচালক খন্দকার বাতেন বৃহস্পতিবার বিটিএল ছাড়া অপর কোনও কোম্পানিকে ফ্রিকোয়েন্সি প্রদান স্থগিত রাখার ব্যাপারে একটি আবেদন জানায়।

আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আনিসুল হক। তাকে সহযোগিতা করেন অ্যাড. তৌফিকা করিম এবং অ্যাড. শেখ বাহারুল ইসলাম।