আটকেপড়া ২,৩৭,৪৪০ পাকিস্তানিকে ফেরত পাঠাতে আলোচনা চলছে: মোর্শেদ থান
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান বলেছেন, বাংলাদেশের বর্তমানে দুই লাখ ৩৭ হাজার ৪৪০জন আটকেপড়া পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠনোর ব্যাপারে পাকিস্তান সরকারের সাথে আলোচনা চলছে।
রোববার সংসদে বিএনপি সাংসদ এসএ খালেকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ফারুক খানের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে পাঁচ হাজার ৮৬৮জন বাংলাদেশী আটক রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিন হাজার ৯৯জন রয়েছে সৌদি আরবের কারাগারে।
তিনি আরো জানান, বর্তমান সরকারের আমলে ২০০৩ সালে ৭৪জন, ২০০৪ সালে ৪৩০জন ও ২০০৫ সালে ১৩০জন কর্মীকে বিদেশের কারাগার থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মোহাম্মদ আলী জিন্নাহ্’র এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের (আপটা) অধীনে এলডিসি দেশ হিসেবে বাংলাদেশ চীনের বাজারে ১৬১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার রয়েছে।
সম্প্রতি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আলোচনার মাধ্যমে চলতি বছর থেকে ৮৪টি পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশাধিকার পেয়েছে।
