পল্টনে মহাসমাবেশের মধ্য দিয়ে বিরোধী জোটের লংমার্চের সমাপ্তি
জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় বিরোধী জোটের চারদিনের লংমার্চ পুলিশের গণগ্রেপ্তার থেকে শুরু করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের অনুগতদের হামলাসহ নানা বাধাবিঘ্ন পেরিয়ে পল্টন ময়দানের রোববারের ঐতিহাসিক মহাসমাবেশে যোগদানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের পদত্যাগ, তত্ত¡াবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া ও রূপসা থেকে পাথুরিয়ার লংমার্চ দেশের নানা অংশ পেরিয়ে বিরোধী জোটের হাজার হাজার লংমার্চকারী দীর্ঘ চারদিনের সাড়াজাগানো সফল রাজনৈতিক যাত্রা শেষে পল্টনের মহাসমাবেশে যোগ দেয়।
লংমার্চকালে বিরোধী জোটের নেতা-কর্মীরা পুলিশ ও ক্ষমতাসীন জোট সরকারের অনুগতদের বাধার সম্মুখীন হয়েছে। অন্যদিকে বিরোধী জোটের নেতৃবৃন্দের মতে, পল্টনের মহাসমাবেশকে ব্যর্থ করতে দেশজুড়ে পুলিশের হাতে বিরোধী জোটের বিশেষ করে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের গণগ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। পুলিশের গণগ্রেপ্তারের হাত থেকে বাদ পড়েনি সাধারন জনগণও। আর এ কারণেই রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় আটকে থাকা সাধারণ লোকের ভীড় লক্ষ্য করা গেছে।
বিস্তারিত আসছে...
