২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাব নিয়ে সংসদে যাবে আ. লীগ, না মানলে পদত্যাগ: লংমার্চের জনসমুদ্র থেকে শেখ হাসিনার ঘোষণা

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ জাতীয় সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব উত্থাপন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সরকার সংসদে এই প্রস্তাব গ্রহণ না করলে দলীয় এমপিরা জাতীয় সংসদ থেকে একযোগে পদত্যাগ করবে। দাবি আদায়ের লক্ষ্যে একই সঙ্গে রাজপথের আন্দোলন চালিয়ে যাবে আওয়ামী লীগসহ ১৪ দল।

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চার দিনের ঢাকা লংমার্চ শেষে রোববার ঐতিহাসিক পল্টনের জনসমুদ্র থেকে এ ঘোষণা দেন। এর আগে তিনি সারাদেশ থেকে আগত জনতার কাছে জানতে চান তাদের এ প্রস্তাবে সমর্থন রয়েছে কি না। জনতা হাত তুলে সমর্থন জানায়।

শেখ হাসিনা সভাপতিত্বে আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।