২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংমার্চকারীরা পল্টন ময়দানের মহাসমাবেশে অংশ নিতে নগরীতে ঢুকতে শুরু করেছে

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের লং মাচের্র শেষদিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার- সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী পল্টন ময়দানের মহাসমাবেশে যোগ দিতে রাজধানীতে ঢুকতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 03:16 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

ক্ষমতাসীন বিএনপি ও চার দলীয় জোট সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার অভিমুখে গত বৃহস্পতিবার লং মার্চ শুরু হয়।

সূত্র জানায়, সদরঘাট এবং মানিকগঞ্জে রোববার সকালে পুলিশ এবং বিএনপি ক্যাডাররা লংমার্চকারীদের ওপর হামলা চালালে কমপক্ষে ৫০ জন আহত হয়।

বিরোধী ১৪ দল নেতা কর্মীদের অভিযোগ, লোকজন যাতে লংমার্চে অংশ নিতে না পারে সে কারণে পুলিশ বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করছে।

আওয়ামী লীগের অভিযোগ, পুলিশ পল্টন ময়দানে মাইকের বৈদ্যুতিক সংযোগ কেটে দিয়েছে।

এদিকে সরকার পল্টন ও এর আশেপাশের ষ্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তার কাজে পুলিশ, বিডিআর, আর্মড পুলিশ, র‌্যাবসহ মোট আট হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে।

পুলিশ জানায়, গত তিন দিনে ৪,৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, শহরের গাবতলী, উত্তরা, সদরঘাট, কমলাপুর, সায়েদাবাদ, কাঁচপুর সংলগ্ন বাংলাদেশ চীন মৈত্রী সেতু-১ এবং কেরানীগঞ্জ সংলগ্ন বাংলাদেশ চীন মৈত্রী সেতু- ২ দিয়ে লংমার্চকারীরা সকালে শহরে ঢুকতে শুরু করে।

আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের ক্যাডারদের বাধার মুখে পড়লেও বিরোধী নেতাকর্মীরা শহরে ঢোকার সর্বাত্মক চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদরঘাট টার্মিনালে সকালে আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী ও বিএনপি ক্যাডারদের হামলায় ৩০ জন বিরোধী নেতাকর্মী আহত হয়।

বিডিনিউজে মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের অফিসের সামনে পুলিশ এবং ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলায় আরও ২৫ জন বিরোধী নেতা কর্মী আহত হয়।

বিরোধী দলের নেতা-কর্মীদের শহরে ঢোকার অন্য  ছয়টি পয়েন্টে পুলিশ ও সরকারদলীয় ক্যাডাররা বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।