লংমার্চে যোগ দিতে বিরোধী দলের সমর্থকদের রাজধানীতে প্রবেশ, কড়া নিরাপত্তা ব্যবস্থা
সারাদেশ থেকে আগত বিরোধী দলের লাখ লাখ সমর্থকের বিভিন্ন পয়েন্ট দিয়ে রাজধানীতে প্রবেশের প্রেক্ষাপটে পুলিশ ও আইন শৃক্সখলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্কবস্থায় রাখা হয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে ২ ফেব্রুয়ারি লং মার্চ শুরু হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকরা এখন পল্টন ময়দানে বিকেলের মহাসমাবেশের জন্য অপেক্ষা করছেন।
১৪ দলীয় সূত্র জানায়, এই সমাবেশ থেকে শেখ হাসিনা প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনারের নিয়োগ বাতিল, নির্বাচন কমিশন ও তত্ত¡ধায়ক সরকার ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন দাবি মানতে সরকারকে বাধ্য করার জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সার্বিক অবস্থা পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করতে ১৪ দলের নেতৃবৃন্দের সাথে শেখ হাসিনা এক বৈঠকে মিলিত হন।
পুলিশ জানায়, রাজধানীতে আট হাজার পুলিশ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, গত তিনদিনে সাড়ে চার হাজার আওয়ামী নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
