২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গী পয়েন্ট থেকে লংমার্চ শুরু

পুলিশি বাধা উপেক্ষা করে টঙ্গী থেকে ১৪ দলের হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মী সকাল ১১-২৫ মিনিটের সময় ঢাকামুখী লংমার্চ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টঙ্গী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

আওয়ামী লীগ ও সমমনা জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিছিলের অগ্রভাগে থেকে পল্টন ময়দানে যোগ দিতে সকাল থেকে টঙ্গী পয়েন্টে জড়ো হতে থাকে। এ সময় শত শত পুলিশ চারদিক থেকে মিছিলকে ঘিরে রাখে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সোহেল তাজ এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, রহমত আলী এমপি, মহিউদ্দিন খান আলমগীর, সাবেক এমপি তহুর আলী, জাসদ নেতা মাঈনুদ্দিন খান বাদল, টঙ্গী পৌর চেয়ারম্যান মোজাম্মেল হক, গাজিপুর পৌর চেয়ারম্যান আজমত উল্লাহ খান এবং স্থানীয় গণফোরাম নেতা তোবারক হোসেন মিছিলে অংশগ্রহণ করেন। 

এর আগে সকালে স্থানীয় পৌর চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করে ১৪ দলের নেতারা।