ভারত বিরোধী কথা বলে ক্ষমতায় এসে এ সরকার ভারতের দালালি করছে: শফিউল আলম প্রধান
দিনাজপুরে মনোরঞ্জন শীল গোপালকে জয়ী করে জনতা সাম্প্রদায়িক রাজনীতি ও জোটের অপশাসনের বিরুদ্ধে হলুদ কার্ড দেখিয়েছে। গোপালের বিজয় জোটের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির গণতান্ত্রিক ধারার উদ্যোগে আয়োজিত দিনাজপুর-১ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ মনোরঞ্জন শীল গোপালের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
জাতীয় পার্টির গণতান্ত্রিক ধারার সমন্বয়ক শফিউল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব ফিরোজ এম হাসান, অধ্যাপিকা রেহানা প্রধান, তপন চক্রবর্তী, মোহাম্মদ নোমান, মহিউদ্দিন বাবলু প্রমুখ।
শফিউল আলম প্রধান বলেন, জামাতকে সাথে নিয়ে বিএনপি দেশে সম্প্রদায় ও মৌলবাদকে উঠিয়েছে। দেশে আজ জঙ্গী রাজত্ব কায়েম হয়েছে।
তিনি বলেন, ভারত বিরোধী কথা বলে এ সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসে তারা ভারতের দালালি করছে। আদমজী বন্ধ করে দিয়ে টাটাকে আমন্ত্রণ জানিয়েছে।
মনোরঞ্জন শীল গোপাল বলেন, আমাকে মূলত গণমাধ্যমই বিজয়ী করেছে। আমি বিজয়ী হয়েছি জোটের দু:শাসন ও সা¤প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে।
