২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ঢোকার অপেক্ষায় লংমার্চকারী ১৪ দলের হাজার হাজার নেতাকর্মী

বিভিন্ন স্থানে গণগ্রেপ্তার, পুলিশ ও ক্ষমতাসীন দলের বাধা সত্ত্বেও লংমার্চে অংশ নেয়া বিরোধী ১৪ দলের হাজার হাজার নেতাকর্মী রাজধানীর আশেপাশের জেলাগুলোতে এসে পৌঁছেছে। রোববার পল্টন এসে তিন দিনের এ লংমার্চ কর্মসূচি শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লংমার্চে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতা-কর্মীরা রোববার যাত্রাবাড়ী, টঙ্গী, গাবতলী এবং কেরানীগঞ্জের মধ্য দিয়ে রাজধানীতে প্রবেশ করবে।

লংমার্চকারীরা রোববার বেলা ২টার মধ্যে পল্টন ময়দানে এসে পৌঁছাবে। মহাসমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা জোটের পরবর্তী সরকার-বিরোধী কর্মসূচির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

বিস্তারিত আসছে...