সরকার জনাতংকে ভুগছে: হাসিনা
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রি শেখ হাসিনা বলেছেন, সরকার ‘জনাতংকে’ ভুগছে বলেই তারা ঢাকা-মুখি লং মার্চকে বিভিন্ন স্থানে বাধাগ্রস্থ করছে।
শনিবার ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সরকার লং মার্চকে বাধাগ্রস্থ করতে গণগ্রেফতার চালাচ্ছে। হয়রানী করছে নিরীহ জনসাধারণকে।
তিনি লং মার্চ কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করে বিএনপি-জামাত জোট সরকারের প্রতি আবারো অনাস্থা প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন, এ সব গ্রেফতার-নির্যাতনের পরিনাম হবে ভয়াবহ।
