২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লংমার্চ চলাকালে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়েছে এসসিবিএ

লংমার্চ বানচাল করতে আইনশৃক্সখলা বাহিনী কর্তৃক ঢাকাসহ সারাদেশে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এসসিবিএ সভাপতি অ্যাড. মাহবুবে আলম এবং সাধারণ সম্পাদক অ্যাড. এম এনায়েতুর রহিম শুক্রবার এক বিবৃতিতে ১৪ দলের কয়েক শ’ নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার ও আটক করায় সরকারের তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক দলের সভা ও সমাবেশ করার বিষয়টি তাদের সাংবিধানিক অধিকার। সরকার বিরোধী দলকে বাধা দিয়ে সংবিধান লঙ্ঘন করছে। তারা লংমার্চের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে।

এসসিবিএ নেতারা গ্রেফতার ও আটককৃত নেতাকর্মীদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান।