বিরোধী দলের লংমার্চ শুরু: গ্রেপ্তার ৫০০
সারাদেশে বৃহস্পতিবার গণগ্রেপ্তারের মধ্য দিয়ে ঢাকা অভিমুখে বিরোধী ১৪ দলের লংমার্চ শুরু হয়েছে। লংমার্চ শুরুর প্রথম দিনেই সারা দেশ থেকে প্রায় পাঁচশ’ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র জানায়।
অভিযোগ রয়েছে, সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লংমার্চে বাঁধা দেয় এবং নেতা-কর্মীদের গ্রেফতার করে।
লংমার্চকারীরা জোট সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। তারা ‘খালেদা সরকার নিপাত যাক’, ‘সিইসি’র পদত্যাগ চাই’ ইত্যাদি শ্লোগান দিয়ে ঢাকা অভিমুখে অগ্রসর হতে থাকে। তারা নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি তোলে।
উত্তরাঞ্চলের তেঁতুলিয়া, দক্ষিণাঞ্চলের বরগুণা এবং খুলনার মংলা এবং মেহেরপুরসহ অন্যান্য স্থান থেকে শুক্রবার লংমার্চ শুরু হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিডিনিউজের রংপুর, নোয়াখালী, মানিকগঞ্জ, বগুড়া, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট চুয়াডাঙ্গা, কক্সবাজার, দিনাজপুর ও পঞ্চগড় প্রতিনিধি জানান, লংমার্চ ঠেকাতে ওইসব জেলায় গণগ্রেপ্তার চালানো হয়।
বিরোধী ১৪ দলের নেতাকর্মীরা ক্ষমতাসীন চার দলীয় জোট সরকারের পতনের দাবীতে বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে এক লংমার্চ শুরু করে।
৫ ফেব্রæয়ারি লংমার্চটি ঢাকায় এসে প্রধান নির্বাচন কমিশনার ও সম্প্রতি নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনারদ্বয়ের পদত্যাগ এবং নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের সংস্কারের দাবিতে পল্টনে এক সমাবেশ করবে।
এদিকে সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার সিলেটের এক বিশাল জনসভায় সরকারের প্রতি সতর্কবানী উচ্চারণ করে বলেছেন সরকার বিরোধী এই লং মার্চে কোনো রকম বাধা দিলে তারা আরও কঠিন আন্দোলনে নামবেন।
বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত দেশের কোনো প্রান্ত থেকেই লং মার্চে বাধা বিঘ্নের কোনো খবর পাওয়া যায়নি। তবে বিরোধী দল অভিযোগ করেছে যে লং মার্চকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে বিরোধী দলীয় অনেক নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকার উদ্দেশ্যে এই লং মার্চ দেশের চারটি প্রান্ত থেকে শুরু হয়েছে। দেশের উত্তরে তেতুঁলিয়া থেকে দক্ষিন-পশ্চিমে বরগুনা থেকে উত্তর-পূর্বে সিলেট থেকে এবং দক্ষিণ-পূর্বদিকে টেকনাফ থেকে লং মার্চ ঢাকার দিকে এগিয়ে আসছে। শুক্রবার আরও অন্তত ৯ টি জায়গা থেকে হাজার হাজার মানুষ লং মার্চে যোগ দেবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়।
এই লং র্মাচগুলো বাস ও ট্রাক ট্রাকভর্তি হাজার হাজার বিক্ষোভকারীদের নিয়ে যাত্রাবাড়ী ,টঙ্গী, গাবতলী ও কেরানীগঞ্জ-এই চারটি পয়েন্ট দিয়ে ঢাকায় প্রবেশ করে পল্টন ময়দানে সমবেত হবে।
৫ ফেব্রুয়ারি পল্টনের এই জনসভায় আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ঘোষণা দেয়া হবে বলে দলীয় সূত্র জানায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর, নোয়াখালী, মানিকগঞ্জ, বগুড়া, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কক্সবাজার, দিনাজপুর ও পঞ্চগড় থেকে বিডিনিউজের সংবাদদাতাদের পাঠানো খবর থেকে জানা যায়, বিরোধী জোটের পাঁচ শতাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর থেকে ১৪, নোয়াখালীতে ১৪, মানিকগঞ্জে ৪৫, বগুড়ায় ৩০, নওগাঁয় ৯১, ব্রা²ণবাড়িয়ায় ২০, বাগেরহাটে ৮৫, যশোরে ৪০, চুয়াডাঙ্গায় ৬৫, কক্সবাজারে ৭০ এবং গাইবান্ধা থেকে ২৫ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
১৪-দলের বিরোধী জোটের সমন্বয়কারী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি টেলিফোনে বিডিনিউজকে জানান, বিরোধী জোটের নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তার করে জেলে রাখার মাধ্যমে পুলিশ লংমার্চ ব্যর্থ করতে চাইছে। লংমার্চে অংশগ্রহণকারীরা ঢাকা অবরোধ করতে চলেছে এবং কর্মসূচির সাফল্যে সরকার এখন ভীত হয়ে পড়েছে।
পঞ্চগড়ে বিরোধী জোটের লংমার্চে বাধাপ্রদানকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে বিরোধী কর্মীরা চুয়াডাঙ্গায় লংমার্চে অংশগ্রহণ করতে পারেনি।
বাস ও ট্রাকে চেপে নেতা-কর্মীরা যাত্রাবাড়ী, টঙ্গী, গাবতলী ও কেরানিগঞ্জ-এ চারটি পয়েন্ট দিয়ে রাজধানীতে প্রবেশ করবে এবং পল্টন ময়দানে জমায়েত হবে।
বিডিনিউজের নওগাঁর প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ বুধবার রাতে বিরোধী জোটের ৯১ কর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃততের অধিকাংশ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী বিডিনিউজকে জানান, বিরোধী জোটের লংমার্চকে ব্যর্থ করতে গ্রেপ্তার ও পুলিশি নির্যাতন চালানো হয়েছে। তবে পুলিশ সুপার জামিল আহসান জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বগুড়া থেকে বিডিনিউজের প্রতিনিধি জানান, পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কমপক্ষে ৩০ কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করে। এদিকে পুলিশের গণগ্রেপ্তার এড়াতে বিরোধী জোটের অধিকাংশ নেতা-কর্মী এখন বাড়িছাড়া বলে জানা গেছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, জেলার চকোরিয়া, টেকনাফ ও কক্সবাজার থেকে বিরোধী জোটের ৭০ জন কর্মীকে পুলিশ গ্রেপ্তার করায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। টেকনাফ থেকে শুক্রবার ঢাকামুখী লংমার্চ শুরু হবে।
আওয়ামী লীগ অভিযোগ করে বলেছে, টেকনাফে সমাবেশের জন্য স্থাপিত একটি মঞ্চ পুলিশ ভেঙ্গে ফেলেছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, উত্তরাঞ্চলীয় তেঁতুলিয়া থেকে লংমার্চ শুরু করা বিরোধী জোটের কর্মীরা দিনাজপুরের বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি জনসভায় মিলিত হয়েছে।
পঞ্চগড়ে লংমার্চে পুলিশ বাধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
মেহেরপুর প্রতিনিধি জানান, কয়েকশ’ মাইক্রোবাস নিয়ে জেলা থেকে লংমার্চ শুরু হয়েছে। লংমার্চের সময় হাজার হাজার স্থানীয় জনতা তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানায়।
ব্রা²ণবাড়িয়া প্রতিনিধি জানান, পুলিশ বৃহস্পতিবার ভোরে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
ঢাকার মহাসমাবেশে যোগদান করার আগে লংমার্চে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন স্থানের সমাবেশে যোগদান করবে বলে জানা গেছে।
বিরোধী জোটের শীর্ষ নেতারা সংশ্লিষ্ট এলাকার লংমার্চে নেতৃত্ব দিবেন। অপরদিকে স্থানীয় নেতা-কর্মীরা তাদের সাথে পথিমধ্যে লংমার্চে যোগ দেবে।
