২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যাপ্ত বাজেট না থাকায় পর্যটন শিল্পের কাক্সিখত সাফল্য হচ্ছে না: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ না থাকায় দেশের পর্যটন শিল্পে কাক্সিখত সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে না। এ কারণে পর্যটন কর্পোরেশনের ২৯টি স্থাপনা বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 07:23 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সাংসদ রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংসদ আব্দুল মোত্তালিব আকন্দের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বছর বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৫৩ হাজার ৩৭৭ জন হাজি পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমানের মাধ্যমে ৪৩ হাজার ৩৯৯ জন এবং অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে নয় হাজার ৯৭৮ জন যাত্রী পরিবহন করা হয়।

কাজী রফিকুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিমানের খাবারের মানোন্নয়নে বিদেশি শেফ নিয়োগসহ সংশ্লিষ্টদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।

সাংসদ সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের উত্তরে বিমান প্রতিমন্ত্রী বলেন, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে আর্ন্তজাতিক রুটে বিমানের ভাড়া বাড়ানো হয়েছে। এর মধ্যে ইউরোপ ও আমেরিকায় নয় হাজার, মধ্যপ্রাচ্যে সাত হাজার, দক্ষিণ এশিয়ায় সাড়ে তিন হাজার এবং দুর প্রাচ্যে চার হাজার টাকা বাড়ানো হয়েছে।