২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রখ্যাত রাজনীতিক মিজান চৌধুরীর দীর্ঘ বর্ণাঢ্য জীবন বৃত্তান্ত

মিজানুর রহমান চৌধুরীর মৃত্যতে অবসান ঘটলো এক দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 10:51 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান চৌধুরীর জীবন বৃত্তান্ত :

দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মিজান চৌধুরী ১৯৬২ সালে প্রথম পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য (স্বতন্ত্র) হিসেবে নির্বাচিত হন। একই বছর তিনি আওয়ামী লীগে যোগদান করেন।

তিনি ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

তিনি ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদসহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ গ্রেফতার হলে ১৯৬৬ ও ১৯৬৭ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

স্বৈর শাসন বিরোধী আন্দোলনে ১৯৬৭ সালে তিনি গ্রেফতার হন।

১৯৭৩ সালে বঙ্গবন্ধুর মন্ত্রী সভার সদস্য নির্বাচিত হন মিজান চৌধুরী।

১৯৭৯, ১৯৮৬, ১৯৮৮ ও ১৯৯১ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন।

তিনি ১৯৮৪ সালে এএইচএম এরশাদের নেতৃত্বাধীন জনদল ও পরে জাতীয় পার্টিতে যোগদান করেন। সে সময় তিনি দেশের প্রধানমন্ত্রীও হন।

তিনি ২০০১ সালের ২৭ আগস্ট আনুষ্ঠানিভাবে আওয়ামী লীগে প্রত্যাবর্তন করেন।

আমৃত্যু তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।

তার তিনি স্ত্রী এখনো জীবিত রয়েছেন। তার চার ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে এক মেয়ে গত বছর তাকে দেখতে এসে হৃদরোগে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।