চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন
চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে ক্ষমতাসীন বিএনপি’র বৃহস্পতিবারের বিভাগীয় সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ক্ষমতার মেয়াদ পূর্তির শেষ পর্যায়ে বন্দর নগরীতে বিএনপি বড় ধরনের এ শো-ডাউন আয়োজন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মহাসমাবেশে বক্তব্য রাখবেন।
মহাসমাবেশে যোগদানের আগে প্রধানমন্ত্রী ফয়’স লেকের কাছে চট্টগ্রাম ভ্যাটেরিনারি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন।
দলীয় সূত্র জানায়, বিকেলেই ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যগ করবেন।
