বিরোধীদলীয় নেতার কার্যালয় দুটি দ্রুতগতির নিরাপত্তা যান চেয়েছে
সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরের নিরাপত্তা নিশ্চিত করতে তার কার্যালয় থেকে পুরনো দু’টি গাড়ি পরবির্তন করে দু’টি নতুন দ্রুতগতি সম্পন্ন নিরাপত্তা যান সরবরাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়েছে।
এ বিষয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো একটি জরুরি বার্তায় বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া বিরোধী দলীয় নেতার পূর্বের গাড়ি দু’টি তার গাড়িবহরের অন্যান্য গাড়ির গতির তুলনায় বেশি পুরনো ও কম গতিসম্পন্ন। একারণে ঢাকার বাইরে সফরে যাওয়ার সময় বেশ কয়েকবার পুরনো গাড়ি দু’টি বিরোধী দলীয় নেতার গাড়িবহর থেকে আলাদা হয়ে পড়ে, এর ফলে নেত্রীর যে নিরাপত্তাহীনতা দেখা দেয় তা কারোই কাম্য নয়।
চিঠিতে এ ব্যাপারে দুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।
