২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ বার অ্যাসোসিয়েশন নির্বাচনে হেলাল সভাপতি, পিন্টু সাধারণ সম্পাদক

নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অ্যাডভোকেট খায়রুল আলম হেলাল সভাপতি এবং অ্যাডভোকেট খোদাদাদ খান পিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

মঙ্গলবার জেলা বার অ্যসোসিয়েশনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ৩৫৪ জন ভোটারের মধ্যে ৩২৭ জন ভোট প্রদান করেন।

বারের ১৫ সদস্যের নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু ও ওয়ারেশ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম (প্রশাসন), মোজাহার হোসেন মোল্লা (লাইব্রেরি) এবং আব্দুস সালাম মণ্ডল (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি)।

এছাড়া কার্যকরী পরিষদের নির্বাচিত নির্বাহী আটজন সদস্য হলেন: আশফাকুর রহমান, আব্দুল কুদ্দুস, রনজিৎ কুমার দেবনাথ, তোফাজ্জল হোসেন, ফজলে রাব্বী ফারুকী, মনোয়ার হোসেন, খায়রুল আলম বাপ্পী এবং ছাকিউল ইসলাম।