২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা দিনব্যাপী সফরে সিলেট পৌঁছেছেন

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দিনব্যাপী সফরে সিলেট পৌঁছেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 12:59 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

কয়েকশো নেতা-কর্মী তাকে ওসমানী বিমান বন্দরে স্বাগত জানান। বিমান বন্দরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও আব্দুস শহীদ, এ এম এ মুহিত এবং সুলতান মোহাম্মদ মনসুর।

শেখ হাসিনা হযরত শাহ জালাল (রঃ) এবং হযরত শাহ পরাণ (রঃ)-এর মাজার শরিফ জিয়ারত করেন ও ফাতেহা পাঠ করেন।

তিনি ইব্রাহীম স্মৃতি সংসদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইব্রাহীম গ্রেনেড হামলায় নিহত হয়েছিল।

আওয়ামীলীগ সভানেত্রী আজ বিকেলে বিরোধী দলের এক মহাসমাবেশে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।