২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭০

মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা ও শহরের ঘারিন্দায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 02:57 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গভীর রাতে পাকুল্লায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুই জন নিহত এবং ৪০ জন আহত হয়।

অপর দুর্ঘটনাটি ঘটে শহরের বাইপাস এলাকার ঘারিন্দায় রোববার সকাল ৯ টায়। ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও ৩০ জন আহত হয়।

নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।