২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থী তালিকা পুনর্বিবেচনা করছে আওয়ামী লীগ

প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া প্রার্থীদের তালিকা পুনর্বিবেচনা করছে আওয়ামী লীগ। শনিবার বিকাল ৫টা থেকে এ জন্য বৈঠকে বসে দলের সংসদীয় বোর্ড। রাত ১১টায় বৈঠক শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 08:50 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হওয়া এ বৈঠকে সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান, সাজেদা চৌধুরী, আমীর হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও সুরঞ্জিত সেনগুপ্ত অংশ নিয়েছেন।

রাত সাড়ে ৮টার দিকে বৈঠক থেকে বেরিয়ে আমীর হোসেন আমু সাংবাদিকদের বলেন, “এখনও আলোচনা হচ্ছে। কিছুক্ষণ আগে রাজশাহী বিভাগের মনোনয়ন তালিকা পুনর্বিবেচনা শেষ হয়েছে। এখন খুলনা বিভাগের প্রার্থীদের নিয়ে কথা হচ্ছে।”

চূড়ান্ত প্রার্থী তালিকা কবে প্রকাশ করা হবে এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, সময়মতো সব কিছু জানানো হবে।