জয়পুরহাট বিএনপিতে গণপদত্যাগের হুমকি
জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ আবু ইউসুফ মো. খলিলুর রহমানকে আবারও মনোনয়ন দেওয়ায় শনিবার বিকেলে জেলার আক্কেলপুরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করে গণপদত্যাগের হুমকি দিয়েছে।
থানা বিএনপির সভাপতি দেওয়ান কোরবান আলীর নেতৃত্বে বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রায় ২ ঘণ্টা আক্কেলপুর-বগুড়া সড়ক অবরোধ করে রাখে। পরে তারা ডিগ্রি কলেজ গেটে বিক্ষোভ করে।
সমাবেশে দেওয়ান কোরবান আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আলমগীর চৌধুরী বাদশা, ক্ষেতলাল থানা বিএনপি নেতা সামছুল আলম চৌধুরী ও শওকত চৌধুরী।
