বিএনপিতে যোগ দিয়েই
জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সাংসদ মাঈনুদ্দীন ভূঁইয়া বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
তাঁকে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়ন দেয়া হয়েছে। এর আগে ওই আসনে যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে নেসারউদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
মাঈনুদ্দীন ভূঁইয়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই আসনে ২৫ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
সন্ধ্যা সাড়ে আটটায় বনানীর হাওয়া ভবনে মাঈনুদ্দীন ভূঁইয়া বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে রায়পাড়ার সহস্রাধিক জাতীয় পার্টি নেতা-কর্মীকে নিয়ে বিএনপিতে যোগ দেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কবীর আহম্মেদ ও রায়পুরা উপজেলা জাপা সভাপতি মোরশেদ মিয়াও তাদের সঙ্গে বিএনপিতে যোগ দিয়েছেন।
