২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সারা দেশে ইয়াজউদ্দিন সরকারের সন্ত্রাস চলছে’

সারা দেশে এখন ইয়াজউদ্দিন সরকারের সন্ত্রাস চলছে, রাষ্ট্রপতির বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আলহাজ্ব রহমত আলী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বৃস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের আরও বলেন “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তার এ সব কাজ বন্ধ করা প্রয়োজন।”

তিনি আরও অভিযোগ করেন, তফসিল ঘোষণার পর সরকারের সব কর্মকর্তা-কর্মচারি নির্বাচন কমিশনের অধীন। কিন্ত র‌্যাব তাঁর এলাকায় যুবলীগ নেতা রফিকুল ইসলাম মণ্ডলের হাতে একটি অবৈধ অস্ত্র ধরিয়ে দিয়ে ছবি তুলে তাঁকে হয়রানী করছে।

রহমত আলী বলেন, “নির্বাচন নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক, ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে সাক্ষাতে আমি এর ওপর জোর দিয়েছি।”

ভারপ্রাপ্ত সিইসি এ সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লে¬খ করেন।

দুপুরে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকও নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে দেখা করেছেন। এর আগে তিনি সাংবাদিকদের জানান, তিনি তাঁর এলাকার নির্বাচনী সমস্যা নিয়ে কথা বলতে সচিবের কাছে এসেছেন।