মনোনয়ন দাবিতে কাফনের কাপড় পড়ে অবরোধ
চাদঁপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি শেখ ফরিদ আহমেদ মানিকের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার কাফনের কাপড় পরে শহরের শপথ চত্বর একঘণ্টা অবরোধ করে রাখে।
বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত এই অবরোধে তারা ওই আসনে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস এ সুলতান টিটুর মনোনয়ন বাতিল করে মানিককে প্রার্থী করার দাবি জানায়।
এর আগে তারা শরীরে কাফনের কাপড় জড়িয়ে শহরে মিছিল করে।
