২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরভদ্রাসনে ইউএনও কার্যালয়ে ভাংচুর

ফরিদপুরের চরভদ্রাসনে বিক্ষুব্ধ জনতা উপজেলা কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুর করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 06:44 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তিন ফল ব্যবসায়ীকে পুলিশ বৃহস্পতিবার সকালে ধরে নিয়ে গেলে লোকজন দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসে। তারা ওসির অপসারন দাবি করেছে।

খবর পেয়ে ফরিদপুর থেকে উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ব্যবসায়ী সমিতির নেতা মঞ্জুরুল হক মৃধা অভিযোগ করেন, পুলিশ অহেতুক তিন ফল ব্যবসায়ী শাহজাহান মোল্লা, মঙ্গল খান ও মোসলেম শেখকে আটক করে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সরকারি জায়গায় অবৈধভাবে ঘর তোলার জন্য তাদের আটক করা হয়।