২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপিকে ভোট না দিতে তরিকত ফেডারেশনের আহ্বান

লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) বিশ্বাসঘাতক দল হিসেবে অভিহিত করে তাদের প্রার্থীদের ভোট না দেওয়ার আহবান জানিয়েছে তরিকত ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বৃহস্পতিবার দুপুরে তোপখানা রোডে মৃগয়া হোটেলে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব রেজাউল করিম চাঁনপুরী এ আহবান জনান।

রেজাউল করিম জানান, আসন্ন নির্বাচনে তার দল ১০০টি আসনে একক প্রার্থী মনোনয়ন দিয়ে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এজন্য সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের তরিকত ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াতের সঙ্গে ঐক্য করেছে। একইভাবে সাম্প্রদায়িক শক্তি শায়খুল হাদিসের সঙ্গে আওয়ামী লীগ সমঝোতা চুক্তিতে সই করে তারা নিজ দলের সঙ্গে প্রতারণা করেছে।

এলডিপির কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বহু ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। ১৪ দলের সঙ্গে আসন বন্টনে তরিকত ফেডারেশনকে কোনো আসন না দিয়ে তারা নিজের পরিবারসহ দলীয় কোটারী করেছে। সে কারণে এলডিপি ও ১৪ দলের সঙ্গে তরিকত ফেডারেশন সম্পর্ক ছিন্ন করেছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান।