২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও দুটি আসন চেয়েছেন আমিনী

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী জোটের কাছে আরও দুটি আসন চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন তিনি এই দাবি জানান।

বৈঠকের পর মুফতি আমিনী সাংবাদিকদের বলেন, “আমরা সুনামগঞ্জ-২ (মাওলানা শোয়েব আহমেদ) ও গাইবান্ধা-২ (মাওলানা জুবায়ের হোসেন) আসন দুটি চেয়েছি। খালেদা জিয়া কথা দিয়েছেন তিনি বিষয়টি দেখবেন।”

চার দলীয় জোট শরিক ইসলামী ঐক্যজোটকে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও যশোর থেকে একটি করে আসন দেয়া হয়েছে।