২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরও কিছু রদবদল

জনপ্রশাসনের চার যুগ্ম সচিব ও পাঁচ উপসচিবকে বুধবার বদলি ও পদায়ন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ জারি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 10:15 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ওএসডি যুগ্ম সচিব মুজিবর রহমানকে ইমেইল সেকেন্ডারি স্কুল এসিসটেন্স প্রজেক্ট এর প্রকল্প পরিচালক, ওএসডি যুগ্ম সচিব মোশাররফ হোসেনকে বিজেএমসির পরিচালক ও ওএসডি যুগ্ম সচিব ডা. মো. আনোয়ার হোসেন মুন্সীকে শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

ভূমি আপিল বোর্ডের সদস্য যুগ্ম সচিব প্রকাশ চন্দ্র দাসকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ওএসডি উপসচিব কামরুজ্জামান চৌধুরীকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা, ওএসডি উপসচিব ফজলে এলাহীকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক, ওএসডি উপসচিব ফেরদৌস আলমকে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের প্রধান সম্পত্তি কর্মকর্তা ও ওএসডি উপসচিব শফিকুর রহমানকে বিনিয়োগ বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মতিউর রহমান খানকে মুদ্রণ, লেখ সামগ্রী, ফরমস ও প্রকাশনা অধিদপ্তরের অতিরিক্ত নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে।

ঢাকা ওয়াসার সচিব পদে কর্মরত উপসচিব শামসুল আরেফিনকে ওএসডি করা হয়েছে।

এছাড়া, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট বার্ণ ইউনিটের প্রকল্প পরিচালক ডা. সামন্ত লাল সেনের এলপিআর বাতিল করে তাকে একই পদে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।