২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদলের প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁদপুর ও মতলবে আধাবেলা হরতাল

চাঁদপুর-৩ আসনে ( মতলব দক্ষিণ-সদরের একাংশ ) চারদলীয় জোট মনোনীত প্রার্থী বিএনপির জিএম ফজলুল হককে পরিবর্তন করার দাবিতে মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ সবুর খানের কর্মী সমর্থকরা সদর ও মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরতাল ডেকেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2006, 05:25 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বুধবার তারা বাবুরহাট, মতলব, মহামায়া, শাহআলীসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভও দেখায়।

সে সময় এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল।

পরে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।