২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুনারুঘাটে বুধবার হরতাল, বানিয়াচংয়ে ১৪৪ ধারা

চুনারুঘাট থানা এলাকায় স্থানীয় বিএনপি বুধবার আধাবেলা হরতাল ডেকেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মো. ফয়সালকে বাদ দিয়ে ইসলামী ঐক্যজোট (ইসহাক) এর আহমদ আব্দুল কাদির বাচ্চুকে ৪ দলের মনোনয়ন দেওয়ায় এ হরতালের ডাক।

মঙ্গলবার দুপুরে চুনারুঘাট থানা বিএনপি’র এক বিক্ষোভ মিছিল শেষে জনসভায় উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান এ ঘোষণা দেন।

বক্তারা বলেন, ফয়সালকে এ আসন থেকে মনোনয়ন না দেওয়া হলে হরতাল অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আব্দুল আউয়াল মাস্টার, ফারুক চৌধুরী প্রমুখ।

অন্যদিকে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএপি’র দু’পক্ষ একই স্থানে সভা ডাকায় প্রশাসন বানিয়াচং বাজারের আশপাশের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে।

মঙ্গলবার বিকেল ৩টায় বিএনপি প্রার্থী ড. সাখাওয়াত হোসেন জীবন ও মোশারফ আহমেদ ঠাকুর একই সময়ে একই স্থানে সভা ডাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী ১৪৪ ধারা জারি করেন।

হবিগঞ্জ-২ আসনে ৪ দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন সাখাওয়াত হোসেন জীবন।