জাকের পার্টির চেয়ারম্যান নির্বাচন বর্জন করছেন
মহাজোট মনোনীত প্রার্থী জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল মনোনয়ন জমা না দিয়ে নির্বাচন বর্জন করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তাকে ফরিদপুর-৪ আসনটি দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে আওয়ামী লীগেরই ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন আর মোট প্রার্থী সেখানে ২০ জন।
শেষ দিনে মঙ্গলবার ফরিদপুর জেলার পাঁচটি আসনে মোট ৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শো-ডাউনের মধ্য দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। বড় দু’দলেরই একাধিক প্রার্থী রয়েছেন।
ফরিদপুর-১ আসনে ৯ জন, ফরিদপুর-২ আসনে ১৪ জন, ফরিদপুর-৩ আসনে ১১ জন, ফরিদপুর-৪ আসনে ২০ জন ও ফরিদপুর-৫ আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
