২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর ৫টি আসনে লড়বেন কৃষক সাদেক

অসংখ্যবার স্থানীয় ও জাতীয় পর্যায়ে নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক আলোচিত ব্যক্তিত্ব কৃষক মো. সাদেক আসন্ন নির্বাচনে রাজধানীর পাঁচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 06:22 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-৪, ৫, ৬ , ১০ ও ১১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

কৃষক মো. সাদেক আরও বলেন, “১৯৮১ সালে আমি রাষ্ট্রপতি নির্বাচন করেছি। এ ছাড়া ১৯৯৮ সালের পর যতো নির্বাচন হয়েছে তার সবগুলোতেই আমি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি।”

২০০১ সালের ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ১২ হাজার ২’শ ভোট পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী। জনগণ আমাকেই ভোট দেবে।”

দেশের বিভিন্ন আসন থেকে ৫০ বারেরও বেশি প্রার্থী হয়ে কৃষক মো. সাদেক দেশে একজন ‘নির্বাচন পাগল মানুষ’ হিসেবে পরিচিতি লাভ করেন।