২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকার ত্রুটি সংকটে পড়েছিলেন গণফোরাম প্রার্থী

গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসিন মন্টু মঙ্গলবার দুপুরে ঢাকা-৩ কেরানীগঞ্জ আসনে মনোনয়ন দাখিল করতে গিয়ে ভোটার তালিকার ত্রুটি সংকটে পড়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

মনোনয়নপত্রে তার প্রস্তাবকের নাম এক ভোটার তালিকায় থাকলেও অন্য দুটি তালিকার একই ক্রমিক নম্বরে আলাদা আলাদা নাম রয়েছে।

তাৎক্ষনিকভাবে তিনি স্থানীয় উপজেলা কর্মকর্তা নিজামউদ্দিনকে বিষয়টি জানালে, তিনি বিশেষ ব্যবস্থায় মনোনয়ন জমা নেন।

কয়েক হাজার সমর্থক নিয়ে মোস্তফা মহসিন মন্টু মনোনয়নপত্র দাখিলের করার আগে কেরানীগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কলাতিয়া ইউনিয়ানের চেয়ারম্যান নিজামউদ্দিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে গণফোরাম সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা গোলাম রাব্বানীসহ তাদের চার নেতা মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন। কক্সবাজার-১ (চকরিয়া) আসনে অ্যাড. জহিরুল ইসলাম ও মানিকগঞ্জ-৩ (সদর) আসনে মফিজুল ইসলাম কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন।