২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী-১ ও ৩ আসনে দাঁড়াবেন মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া নরসিংদী-১ (সদর) ও ৩ (শিবপুর) আসন থেকে ভোটে দাঁড়াবেন। হাওয়া ভবনের একটি সূত্র একথা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 01:06 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

চেয়ারপার্সন খালেদা জিয়া তাঁকে এই দুটি আসনে মনোনয়ন পত্র দাখিলের নির্দেশ দিয়েছেন সোমবার গভীর রাতে।

জেলা রিটর্নিং অফিসারের কাছে মান্নান ভূঁইয়ার পক্ষে জেলা নেতৃবৃন্দ মনোনয়ন পত্র দাখিল করবেন মঙ্গলবার সকালে।

গত সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে বিজয়ী হয়েছিলেন যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল কবীর খোকন। কিন্তু এবার জেলা বিএনপি নেতৃবৃন্দ খায়রুল কবীরের বিরোধিতা করায় তাকে মনোনয়ন দেয়া হয়নি।