২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর আওয়ামী লীগের নতুন সভাপতি রহমতউল্লাহ

মহানগর আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন কে এম রহমতউল্লাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 08:12 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ঢাকা-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য রহমতউল্লাহকে এই দ্বায়িত্ব দেওয়া হয় রোববার রাতে ।

নতুন সভাপতি রহমতউল্লাহসহ কমিটির অন্য নেতারা সোমবার বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান।

ঢাকার সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হানিফ গত ২৭ নভেম্বর রাত ১২ টা ৩৫ মিনিটে মারা যাওয়ার পর থেকে এ পদ খালি ছিল।

রহমতউল্ল¬াহ এবারের নির্বাচনে ঢাকা-৫ আসনে মননোয়ন পাননি।