৬টি আসন দেওয়া হয়েছে জাসদকে
মহাজোটের শরিক জাতীয় সমাজন্ত্রিক দলকে (জাসদ-ইনু) ৬টি আসন দেওয়া হয়েছে।
দলের সাধারণ সম্পাদক জাফর সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেছেন, কুষ্টিয়া-২ আসনে হাসানুল হক ইনু, বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন, পঞ্চগড়-১ আসনে নাজমুল হক প্রধান, চট্টগ্রাম-১০ আসনে মাঈনুদ্দিন খান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অ্যাড. ফিরোজ আহমেদ এবং নরসিংদী-২ আসনে জাহিদুল কবির মনোনয়ন পেয়েছেন।
