২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকনউদ্দিন মাহমুদ ঢাকা-৯ আসনে মহাজোটের প্রার্থী

দেশের শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ মহাজোটের প্রার্থী হিসাবে ঢাকা-৯ (ধানমন্ডি মোহাম্মদপুর) আসনে মনোনয়ন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 12:31 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

রোববার রাতে তিনি সুধা সদনে এসে মনোনয়ন সংক্রান্ত চিঠি নিয়ে গেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এ আসনে তিনি চার দলীয় জোটের প্রার্থী সাবেক সাংসদ অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদের বিরুদ্ধে লড়াই করবেন।

উল্লেখ্য রোববার রাত থেকেই আওয়ামী লীগ তাদের নির্বাচিত প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত চিঠি দিতে শুরু করেছে।