২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ পাঁচ আসনে প্রার্থী হচ্ছেন

জাতীয় পার্টির চেয়ারম্যান এএইচএম এরশাদ আসন্ন নির্বাচনে মহাজোট থেকে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 10:35 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তার স্ত্রী রওশন এরশাদ লড়বেন দু’টিতে।

দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার রোববার রাতে গুলশানে আবদুল জলিলের বাসায় মহাজোটের বৈঠকের এক ফাঁকে সাংবাদিকদের জানান, এরশাদ পঞ্চগড়-৩, লালমনিরহাট-৩, ঢাকা-৫, সিলেট-৩ ও হবিগঞ্জ-৩ আসনে নির্বাচন করবেন।

রওশন এরশাদ মনোনয়ন পাচ্ছেন লালমনিরহাট-৫ ও ময়মনসিংহের সদর আসনে।

এছাড়া জাপা নেতা আবু হোসেন বাবলা ঢাকা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

একটি সুত্র জানায় ইসলামি ঐক্যজোট নেতা মুফতি ইজহারুল ইসলাম চট্টগাম-১৫ আসনে মনোনয়ন পেয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টায় এ বৈঠকে বসেন জাতীয় পার্টির নেতারা। রাত পৌণে ১১টার দিকে ওই বৈঠকে যোগ দেয় ১৪ দলের অন্তর্ভূক্ত বাম দলগুলো। বাম নেতাদের মধ্যে আছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শিরিন আখতার প্রমুখ।

আসন বন্টন নিয়ে চলমান এই আলোচনায় আওয়ামী লীগ সভানেত্রীর পরামর্শ প্রয়োজন হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে জলিল জাপা নেতাদের নিয়ে সুধা সদনে চলে যান।